বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ ঢাকায় গ্রেফতার

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটায় মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবদুল মাজেদ বিদেশে পলাতক ছিলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে শুনেছি। কিন্তু আদালতে না তোলা পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না।’

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত খুনি মাজেদকে আদালতে নেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা আছে

Comments

Popular posts from this blog

সিন্ডিকেট-দালালদের দিন শেষ : মেয়র তাপস